আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:১৮

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

শ্রীপুরে গ্রামপুলিশ পরিবারের জন্যে ওসির ঈদ উপহার

তাছিন জামানঃ থানার পুলিশকে পথ দেখিয়ে আসামির বাড়ি নিয়ে যাওয়া, পচা-গলা লাশ টেনে পুলিশের গাড়িতে তোলা আর রাত জেগে গ্রামের বাজার পাহারা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে দিনভর সদস্যদের ফাই ফরমাস খাটার সবই করেন গ্রাম পুলিশ। গ্রামের মানুষের ভাষায় সেই নীল পোশাকের ‘চৌকিদার’ আর কাগজে-কলমে লেখা গ্রাম পুলিশের খবর নিয়ে থাকেন ক’জনা।

চলমান পরিস্থিতিতে ওইসব গ্রাম পুলিশের পাশে দাঁড়িয়েছেন মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি আহমেদ মাসুদ।

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে মঙ্গলবার শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকারী ৮০জন গ্রাম পুলিশ পরিবারের জন্যে লুঙ্গি ও শাড়ি উপহার দিয়েছেন তিনি। থানার বড়বাবুর কাছ থেকে এই ঈদ উপহার পেয়ে খুশি তারাও।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  আলী আহমেদ মাসুদ বলেন,  গ্রাম পুলিশের সদস্যরা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি অংশ। তথ্য প্রদান থেকে শুরু করে নানাভাবে তারা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। যাদের সহায়তা ছাড়া প্রশাসনের অনেক কাজই সঠিকভাবে সম্পন্ন করতে বেগ পেতে হয়। তারা মানসিকভাবে ভালো থাকলে আমরাও ভালো থাকবো।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology