আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৫

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

শ্রীপুরে জাসদের যৌথসভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: দ্রুত মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জাসদের সম্মেলন করার লক্ষ্যে জাসদের নিবেদিত বর্ষিয়ান নেতা আবু হানিফ মোল্লাকে আহবায়ক এবং মীর আব্দুর রাজ্জাক রাজা এবং ওলিয়ার রহমানকে যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে।

১১ ডিসেম্বর শ্রীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ আয়োজিত যৌথসভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শনিবার সকালে উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলার জাসদের সহ সভাপতি মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে  সভা সঞ্চালনা করেন উপজেলার জাসদের সাধারণ সম্পাদক নুরুল আমীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনি, সহ সভাপতি ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.মিজানুর রহমান ফিরোজ, সদস্য তৌহিদুল ইসলাম জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিরাজ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সদস্য আবু হানিফ মোল্লা, হাশেম মোল্লা, দিলীপ কুমার বিশ্বাস, সুনীল বিশ্বাস, পান্নু শেখ, আব্দুল ওহাব,ওলিয়ার রহমান ও সাজেন্ট ওহাব প্রমুখ।

উক্ত যৌথসভায় উপজেলার আট ইউনিয়নের জাসদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাসদের জেলা সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী জানিয়েছেন জাসদের রাজনীতিকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সম্মেলন করার মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব তৈরি করা হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মে শ্রীপুর উপজেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology