আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

শ্রীপুরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদানের নগদ অর্থ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলার ১৫০টি পূজা মণ্ডপের জন্যে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি অনুদানের এই অর্থ বিতরণ করেন।

এ উপলক্ষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ অন্যরা।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যপক শিশির শিকদারের সঞ্চালনায় এ অনুদান বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলার ৮টি ইউনিয়নের ১৫০টি পুজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ১৯ হাজার ২০০ টাকা করে অনুদানের নগদ অর্থ তুলে দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology