আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৪

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

দুর্গাপূজা উপলক্ষে শ্রীপুরে অনুদানের চেক ও নগদ অর্থ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মাগুরার শ্রীপুরে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক এবং সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে পূজা আয়োজকদের মধ্যে এই চেক বিতরণ করেন।

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবিরের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, থানার অফিসার ইনচার্জ আলী আমেদ মাসুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, কাজী জালাল উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যজোটের সভাপতি অপূর্ব মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীপুর উপজেলার ১৩০টি পূজা মণ্ডপের জন্যে ১৭ হাজার করে দূর্যোগ মন্ত্রণালয়ের মোট ২২ লাখ ১০ হাজার এবং সংসদ সদস্যের পক্ষ থেকে ১ হাজার করে ১ লাখ ৩০ হাজার নগদ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology