আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

শ্রীপুরে নদীভাঙন রোধে নিজ খরচে বেড়িবাঁধ বানাচ্ছে গ্রামবাসী

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলা দোরাননগর গ্রামে গড়াই নদীর ভাঙ্গন থেকে নিজেদের ঘরবাড়ি, ফসলীক্ষেতসহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্ষায় নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।

অব্যাহত ভাঙ্গনের কারণে গত কয়েক বছরে এ গ্রামের নদী তীরবর্তি বেশকিছু ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, ফসলী ক্ষেত বিলিন হয়ে গেছে। বিগত সময়ে এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার আবেদন করা হলেও কোনো ফল হয়নি। যে কারণে সবশেষে তারা নিজ উদ্যোগেই বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে।

শুক্রবার শতাধিক গ্রামবাসী মিলে ভাঙ্গণ প্রতিরোধে বেড়িবাঁধ তৈরির কাজ শুরু করেছেন। এ সময় দোরান নগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথিন্দ্রনাথ মন্ডল বলেন, গ্রামের মধ্যে নদীর পাড় ভাঙছে অনেকদিন ধরেই। ফসলি জমিও বিলিন হয়ে যাচ্ছে। বছর পাঁচেক ধরে এই ভাঙ্গন আরো তীব্র হয়েছে। এ থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডের কাছে অনেকবার ধরণা দিলেও কোনো কাজ হয়নি। বিধায় নিরুপায় হয়ে নিজেদেরকেই উদ্যোগ নিতে হয়েছে।

স্থানীয় ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন, গতবছর  গ্রামবাসীর উদ্যোগে ৮ লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ দিয়ে ৮টি বেড়িবাধ নির্মাণ করা হয়েছিল। এবার বাঁধটি আরো মজবুত করতে নতুন করে ইট, বালু, রড় দিয়ে কংক্রিট ঢালাইয়ের পিলার যুক্ত করা হচ্ছে। এতে এবার অন্তত ১৫ লক্ষ টাকা ব্যয় হবে যার অর্থায়নে রয়েছে গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষ।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন বলেন, দুরান নগর এলাকায় ভাঙনের খবর আমাদের জানা নেই। সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করার পর সেখানে ভাঙনের তীব্রতা থাকলে আগামী বর্ষার আগেই বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology