আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

শ্রীপুরে বিভিন্ন দুরারোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ 

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৩ জন ভিক্ষুককে একটি ভ্যান, তিনটি করে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology