আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজায়েত আলীর স্মরণে সভা ও দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নাজায়েত আলীর স্মরণসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজনে করে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার আবু আনছার নাজাত আশার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার।

আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা করেন খামারপাড়া গোরস্থান মোড় জামে মসজিদের পেশ ইমাম বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু সাহিদ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology