আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:১০

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল চালক যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় নয়ন মন্ডল (২৫) নামে এক মটর সাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার সারঙ্গদিয়া গ্রামের ভিকু মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নয়ন মন্ডল মটর সাইকেল চালিয়ে শ্রীপুর থেকে কাজলি যাবার পথে সারঙ্গদিয়া গ্রামের আকমল বিশ্বাসের বাড়ির সামনে একটি ভ্যানগাড়িকে অতিক্রম করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে গুরুতর আহত হয় সে। ঘটনার পর এলাকাবাসী তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology