আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২০

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুর উপজেলা জাসদের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেনের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা জাসদের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মিয়া শাহাদত হোসেন ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক শাহাদত হোসেন শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম। মাগুরা জেলা জাসদ সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফনি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীও গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়া জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা জাসদ নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।

শনিবার সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে হরিন্দী গ্রামে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology