আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৫১

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলির মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার,  মুক্তিযুদ্ধের সময় ৮নং সেক্টরের অধিন গড়ে ওঠা শ্রীপুরবাহিনী তথা আকবর বাহিনীর সহ অধিনায়ক মোল্যা নবুয়ত আলির মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাদ আছর বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে দুপুরে বাদ জোহর মাগুরা শহরের নোমানী ময়দানে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা দিয়ে সম্মান জ্ঞাপন ও রাষ্ট্রিয় সালাম প্রদর্শন করা হয়।

এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরা মহকুমা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলির নামাজে জানাযায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শুভানুধ্যায়িরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলি (৯০) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology