আজ, সোমবার | ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৫

ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা মাগুরায় আবালপুর হাওড় এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল

সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন

মাগুরা প্রতিদিন : ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির বিরোধিতা এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার প্রসঙ্গ টেনে জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দলটির ৯৩ পৃষ্ঠার ইশতেহারে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হলেও শরিয়াহ আইন, ইসলামী রাষ্ট্র বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো স্পষ্ট অঙ্গীকার নেই। “মুখে ইসলাম বললেও ইশতেহারে তার প্রতিফলন নেই”—বলে প্রশ্ন তোলেন তিনি, জামায়াত আসলে কেমন ইসলামী দল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময়ে দলটির অবস্থান তাদের রাজনৈতিক অসঙ্গতিই তুলে ধরে। পাশাপাশি তিনি জামায়াতকে একটি ‘আন্তর্জাতিক সংগঠনের শাখা’ হিসেবেও উল্লেখ করেন।

তার এ বক্তব্যে সংসদে জামায়াতের আদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology