আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

সকলের সহযোগিতায় দূর্যোগ মোকাবেলা করতে চাই-মাগুরায় লে.কর্ণেল আতিফ সিদ্দিকী

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল আতিফ সিদ্দিকী পিএসসিজি জানিয়েছেন, কোনো পেনিক সৃষ্টি করতে চাই না। চাই সকলের সহযোগিতার মাধ্যমে জাতীয় দূর্যোগ মোকাবেলা করতে।

মঙ্গলবার দুপুরে মাগুরায় সেনা মোতায়েনের পর তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সঙ্গে সভায় মিলিত হন এবং জেলার করোনা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং পরবর্তি করণিয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে: কর্নেল মো. আতিফ সিদ্দিকী সভা শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং দেন।

তিনি বলেন, জেলার প্রত্যেকটি উপজেলাতে একটি করে সেনা ক্যাম্প স্থাপন করা হবে। যার মাধ্যমে আমরা পুরো জেলার বিভিন্ন হাট বাজারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। তাদের মধ্যে জনসচেতনতা সৃষ্টিই আমাদের মূল উদ্দেশ্য। চাই এই জেলার মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে।

আমরা চাই তারা যেনো হোম কোয়ারেনটাইনে থাকেন। এতে করে সবাই মিলে এই জাতীয় দূর্যোগের মুহূর্তে সকলের সহযোগিতার মাধ্যমে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology