আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জাসদ নেতা জাহিদুল আলমের

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের বিভ্রান্তি অপপ্রচার গুজব এবং সংকীর্ণতা পরিহার করে আত্মবিশ্বাসের সাথে মাগুরার সবাইকে টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

তিনি মঙ্গলবার সকালে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে কোভিড-১৯ টিকা নেওয়ার পর ফোনে মাগুরা জেলা জাসদ নেতাদের কাছে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

জাহিদুল আলম বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় প্রক্রিয়া মেনে নিবন্ধন করে টিকা নিতে হবে। টিকা নেওয়াটা সবার অধিকার। কোনো ধরনের মিথ্যা প্রচারণা, অপপ্রচার, গুজবে কান দেওয়ার সুযোগ নেই। টিকার বিষয়ে শুরু থেকেই সুকৌশলে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আবার যারা অপপ্রচার চালাচ্ছে তারাও টিকা নিচ্ছে।

তিনি আরও বলেন, মাগুরাতে প্রথম ধাপে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে ২৪ হাজার টিকা প্রেরণ করা হয়েছে। টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধনও শুরু করেছে। শহর ও গ্রামে প্রচারণাও চালানো হচ্ছে-এসব উদ্যোগগুলোর কারণে মানুষের মাঝে ভরসা তৈরি হয়েছে।

জাহিদুল আলম জেলা জাসদ নেতা কর্মীদের টিকা গ্রহণ ও অন্যদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি টিকা নিয়ে যাতে কেউ সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শও দিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology