আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৩

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধনে জাসদের সংহতি

মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে করতে হবে। ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে অন্য ধর্মের মানুষের উপর যারা হামলা করবে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। এই স্বাধীন বাংলাদেশ প্রতিটি ধর্মের মানুষের।

শনিবার মাগুরাতে বাংলাদেশ হিন্দ, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত মানব্বন্ধনে সংহতি প্রকাশ করে এ কথা বলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল আলম।

সকাল ১১টায় সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙালি জাগো-এই শ্লোগান নিয়ে মাগুরায় মানববন্ধন সমাবেশে করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে জেলা আওয়ামী কৃষকলীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা-কর্মীরাও ঐক্যমত পোষণ করে অংশ নেয়।

এ সময় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা আওয়ামী কৃষকলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপুসহ আরো অনেকে।

বক্তারা ধর্ম অবমাননার নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়াও অপরাধিদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology