আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:১৮

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

সাংবাদিক রোজিনাকে হয়রানির প্রতিবাদে মাগুরা প্রেসক্লাবের মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরায় প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের কর্মীরা অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক শামিম খান।

এর আগে বুধবার একই দাবিতে প্রেসক্লাবের সামনে জাসদ এবং মাগুরা সরকারি কলেজের সামনে মাগুরা রিপোর্টার্স ইউনিট, মহিলা পরিষদ এবং প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামিম খান, মহিলা পরিষদ সভানেত্রি মমতাজ বেগম, কেন্দ্রীয় নেত্রি লিপিকা দত্ত, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সাংবাদিক কাজী আশিক, কামরুল ইসলাম, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বার্কি, প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক সোহেল সিদ্দিকী মিঠুনসহ আরও অনেকে সেখানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology