আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:১০

ব্রেকিং নিউজ :
মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী

সাংবাদিক রোস্তম মল্লিকের উপর সন্ত্রাসী হামলার পেছনে কী কারণ

মাগুরা প্রতিদিন : মাগুরায় কবি ও সাংবাদিক রোস্তম মল্লিকের উপর সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ৭ জনকে ঘটনার পরদিন আটক করলেও হামলার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ডকে খুঁজে পায়নি পায়নি। হামলার মোটিভও সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়নি।

২৫ এপ্রিল মঙ্গলবার রাতে মাগুরা শহরের কলেজপাড়ায় ফুড ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

রাত ১০টার দিকে পূনর্মিলনির অনুষ্ঠান শেষে ফুড ক্যাফে রেস্টুরেন্ট থেকে নীচে নামার সাথে সাথেই আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা রাস্তায় বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ১৫ থেকে ২০ জন কিশোর হকিস্টিক এবং লাঠি ও লোহার রড দিয়ে সাংবাদিক রোস্তম মল্লিকের উপর হামলা চালায়। এতে তার হাত-পা ভেঙ্গে যায়। মাথা ফেটে মারাত্মক জখমপ্রাপ্ত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গ হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

ফেসবুকে বিভিন্ন অসংগতি ও দূর্ণীতির বিষয়ে লেখালেখির কারণে তার উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন কবি ও সাংবাদিক রোস্তম মল্লিক। তবে কার নির্দেশে তার উপর ওই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে সেই বিষয়টি পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে ঘটনাটির তদন্ত কর্মকর্তা এসআই আজম বিশ্বাস বলেন, এ বিষয়টির তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology