আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২৮

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে- মাগুরায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান

মাগুরা প্রতিদিন : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো: আহসান হাবিব খান বলেছেন, আলোচনায় বসুন। সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। পৃথিবীর সবাই আমাদের নির্বাচন দেখে প্রশংসা করবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে মাগুরার শালিখা উপজেলার শতখালি স্কুল মাঠে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে সকল দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা হয়তো সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবো। চাই সকলে আলোচনায় বসুন। সুন্দর নির্বাচন হবে।

নির্বাচনে ইভিএমএর ব্যবহার প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশে এই মুহূর্তের জন্যে ইভিএম’এর বিকল্প নেই। এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে একজনের ভোট আরেকজনের দেয়ার সুযোগ নেই। কিন্তু তারপরও যারা এর বিরোধিতা করেন সেটি অসৎ উদ্দেশ্যে প্রপাগান্ডা ছড়ানো।

২০১৮ সালের ৯ আগস্ট থেকে মাগুরায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে জেলার সদর, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় বিতরণ সম্পন্ন হলেও ২৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার থেকে জেলার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। এই উপলক্ষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো: আহসান হাবিব খান সকাল সাড়ে ১১ টায় শালিখার শতখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন।

এ সময় মাগুরা জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম, শালিখা উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকট কামাল হোসেন, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশারুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology