আজ, মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য

স্ত্রীর মামলায় এসআই সোবহানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাগুরা প্রতিদিন ডটকম : তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে এবং যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলায় মাগুরার চন্দনপ্রতাপ গ্রামের ছেলে পুলিশের এসআই সোবহান মোল্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

কক্সবাজার টুরিস্ট পুলিশে কর্মরত এস আই সোবহান মাগুরার সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের আবদুস সবুর মোল্যার ছেলে।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০২১ সালের ১৫ ডিসেম্বর সোবহান মোল্যার দ্বিতীয় স্ত্রী ফারজানা বিনতে ফাকের স্বামীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

মামলার বাদি ফারজানার অভিযোগ, তার স্বামী পুলিশের এস আই সোবহান বিয়ে করা সত্ত্বেও প্রথম স্ত্রীর তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে তাকে বিয়ে করেন। সে সময় সোবহান খুলনার সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে নানাভাবে নির্যাতন করতে থাকেন। একাধিকবার তার নির্যাতনের শিকার হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।

এ ঘটনার পর ২০২১ সালের ১৫ ডিসেম্বর খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলাটি করেন স্ত্রী ফারজানা বিনতে ফাকের।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, মামলা দায়েরের পর আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তিতে পিবিআই’র দাখিলকৃত প্রতিবেদনের উপর শুনানি শেষে মঙ্গলবার আদালত সোবহান মোল্যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology