আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

স্ত্রী-সন্তানের কাছে যেতে না দেওয়ায় শাশুড়িকে কুপিয়ে খুন

মাগুরা প্রতিদিন ডটকম : স্ত্রী সন্তানের কাছে যেতে না দেওয়ায় শাশুড়ি রহিমা বেগমকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে জামাতা ইউনুস আলি সাগর। সাগর মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের ইমান আলি মোল্যার ছেলে।

ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাভার গ্রামের। নিহত রহিমা বেগম (৫৫) ওই গ্রামের ইদ্রিস মাতুব্বরের স্ত্রী।

এলাকাবাসী জানায়, প্রায় দশ বছর আগে ইউনুস আলি সাগরের সঙ্গে শিউলি আকতারের বিয়ে হয়। কিন্তু বিয়ের ৫ বছর পর সাগর চাকরি সূত্রে দেশের বাইরে চলে যান। এ সময় থেকে তার স্ত্রী শিউলি নগরকান্দায় বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান বসবাস করছিলেন। সম্প্রতি সাগর দেশে ফিরে আসলেও তার শাশুড়ি রহিমা বেগম মেয়ে শিউলিকে তার শশুরবাড়িতে যেতে বাধা দেয়। এ অবস্থায় সাগর প্রায়েই শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানের সাথে অবস্থান করেন। এমনিভাবে দুদিন আগে সাগর শ্বশুরবাড়িতে যায়। কিন্তু শাশুড়ি রহিমা বেগম তাকে স্ত্রী ও সন্তানের কাছে যেতে না দিয়ে ভিন্নঘরে থাকতে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ১ টার দিকে সাগর ছুরি নিয়ে শাশুড়ি রহিমার উপর হামলা চালায়।

এ সময় তার চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে সাগর পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রহিমা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। নিহতের স্বামী ইদ্রিস মাতুব্বর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাগরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology