আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:২৭

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে মাদরাসা শিক্ষকদের স্মারকলিপি

মাগুরা প্রতিদিন ডটকম : স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন, বেসরকারি শিক্ষক-কর্মচারির চাকরি জাতীয়করণসহ ১৩ দফা দাবিতে জমিয়াতুল মোদার্রেছীন মাগুরা জেলা শাখার উদ্যোগে সোমবার মাগুরায় মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বেলা ১১ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন মাদরাসায় কর্মরত সহস্রাধিক শিক্ষক কর্মচারি অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড বহন করেন। পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মোঃ ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃআব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক নুরুদ্দীন প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ৯১ ভাগ মুসলমানের দেশে পাশ্চাত্য ও দেব-দেবীর বিশ্বাস এবং তাদের আরাধনার শিক্ষা সাংস্কৃতির আদলে তৈরী বইগুলো মাদরাসায় পড়ানোর উপযোগী নয়। তাই মাদরাসা শিক্ষায় পাঠপুস্তকে স্বকীয়তা বজায় রাখতে ও জমিয়াতের বিজ্ঞ-বিশেষজ্ঞ আলেমেদের সমন্বয়ে পাঠ্যবই প্রণয়ন সহ উত্থাপিত ১৩ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology