আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৯

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাগুরায় জমকালো আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার বিকালে শহরের নোমানী ময়দান থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।

জমকালো আয়োজনের এই শোভাযাত্রাটি ঢাকা রোড বাস স্ট্যাণ্ড থেকে ভায়নার মোড় হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুত অংশ নেয়।

জাতীয় পতাকা শোভিত শোভাযাত্রাটির শতশত ঢাক ঢোল আর হাজারো ভুবুজেলা বাঁশির পাশাপাশি দেশাত্মবোধক গানে আন্দোলিত হয়ে ওঠে সারা শহর।

এর আগে বিকাল ৩ টায় বিজয় শোভাযাত্রা আয়োজন উপলক্ষে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ’র সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠানিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল সহ আরও অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology