আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

হত্যা মামলায় গ্রেফতার চেয়ারম্যানের মুক্তি চেয়েছেন মাগুরার ২৪ ইউপি চেয়ারম্যান

মাগুরা প্রতিদিন ডটকম  : মাগুরায় কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামী পুলিশের হাতে গ্রেফতার শ্রীপুর সদর ইউনিয়েনের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমানের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে মাগুরার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান।

মঙ্গলবার বিকালে মাগুরার সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ওইসকল চেয়ারম্যান স্বাক্ষরিত স্মারকলিপিটি মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামানের কার্যালয়ে পেশ করা হয়।

এ সময় হুমাউনুর রশিদ মুহিত, আশরাফুল আলম, মো. আব্দুল হালিম মোল্যা, কবির হোসেন, শিকদার মিজানুর রহমান, সৈয়দ রফিকুল ইসলাম, পান্না খাতুন, আব্দুস সবুরসহ অন্তত ১০ জন ইউপি চেয়ারম্যান উপস্থিত থেকে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে তারা পুলিশের হাতে আটক ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে মিথ্যা অভিহিত করে অবিলম্বে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন।

গত ৭ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধের জেরে খুন হয় রাজু নামে এক কলেজ ছাত্র।

ওই ঘটনায় শ্রীপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমানকে প্রধান আসামী করে নিহত রাজুর বাবা আকতার হোসেন শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। যে মামলার প্রেক্ষিতে পুলিশ ঘটনার পরদিন মসিয়ার রহমানকে আটক করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology