আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

হাট-শ্রীকোল স্কুলের শিক্ষার্থী রাজিয়ার খুনি হাসানকে গ্রেফতার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার হাট-শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়াকে নির্যাতনের পর হত্যার ঘটনায় অভিযুক্ত হাসান শেখকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে।

লম্পট হাসান হাট-শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে।

শ্রীপুর থানা পুলিশ জানায়, ১৭ মার্চ বৃহস্পতিবার হাট-শ্রীকোল গ্রামের মিখিজ শেখের মেয়ে রাজিয়া বাড়ির পাশে নিজেদের আবাদকৃত রসূন ক্ষেতে গেলে হাসান শেখ একাকি পেয়ে মেয়েটিকে ধর্ষন করে। পরে ব্লেড দিয়ে গলাকেটে তাকে নির্মমভাবে হত্যার পর কুমার নদীর পাড়ে বাগানের মধ্যে ফেলে যায়। এ ঘটনার পরদিন দুপুরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে।

হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হাট-শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকাবাসিও অংশ নেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন কুটিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

তারা নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষি ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, নির্মম এই হত্যাকাণ্ডের পর পুলিশের বিভিন্ন তদন্ত দলের পাশাপাশি র‌্যাব সদস্যরা হত্যাকারিকে গ্রেফতারের চেষ্টা চালায়। অবশেষে র‌্যাব-৬ সদস্যদের হাতে গ্রেফতার হাসান শেখকে রবিবার পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology