আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৩৭

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

২৫ ডিসেম্বর চারবারের এমপি আছাদুজ্জামানের ২৮তম মৃত্যুবার্ষিকী

মাগুরা প্রতিদিন ডটকম : ২৫ ডিসেম্বর মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যুবার্ষিকী।

দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শনিবার সকালে মাগুরা পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, শহরে শোক র‌্যালী, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্থানীয় সেগুন বাগিচায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে স্মরণ সভা।

১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্ম এডভোকেট আছাদুজ্জামান প্রথম ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। এরপর ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কারও লাভ করেন।

১৯৫৪ সালে ছাত্রজীবনে আছাদুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব আছাদুজ্জামান ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology