আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

২ কোটি মানুষের জন্যে আসছে খাদ্যবান্ধব নতুন কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : চলমান ওএমএস ও টিসিবি’র কর্মসূচির পাশাপাশি সরকারের পক্ষ থেকে নতুন করে আরো ২ কোটি মানুষের জন্যে খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে ভর্তূকি মূল্যে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব ডক্টর ললিতা রাণী বর্মন এ কথা জানান।

“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্ধেশ”-এ শ্লোগানকে সামনে রেখে সকালে শহরের ভায়নার মোড়ে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে ভর্তূকি মূল্যে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ললিতা রাণী বর্মন জানান, বর্তমানে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে দরিদ্র মানুষ মাসে দুইবার করে মাথাপিছু ৫ কেজি হিসেবে চাল ক্রয়ের সুযোগ পাচ্ছেন। এছাড়া সরকার বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় আরো ৫০ লক্ষ পরিবারের মধ্যে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিক্রয়ের লক্ষ্যে খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। এতে অন্তত চাল ২ কোটি মানুষ এই কর্মসূচির সুবিধা পাবে। কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) মো: কলিমুল্লাহ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ মজুমদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম জানান, মাগুরা জেলায় মোট ১৬ জন ডিলারের মাধ্যমে বর্তমান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে যেকোনো ধরণের অপতৎপরতা বন্ধে কঠোর নজরদারী ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology