আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৪

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

২ হাজার পিস ইয়াবাসহ মাগুরার নারী মাদককারবারি আটক

মাগুরা প্রতিদিন : অনন্যা ইসলাম (৪২) নামে মাগুরার এক নারী মাদককারবারিকে দুই হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব।

বুধবার সকালে যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সদস্যরা এ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটক অনন্যা ইসলাম মাগুরার সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিজুর রহমান বলেন, বুধবার সকালে একজন নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসযোগে যশোর আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পৌনে ৭টার দিকে যশোর মনিহার মোড় এলাকায় আভিযান চালিয়ে ওই নারীকে দুই হাজার ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অনন্যা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো বলে জানায় র‌্যাব।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology