আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মাগুরার রাউতড়ায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক যুবক গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার রাউতড়া এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ সহ নাইম নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

সে মাগুরার সদর উপজেলার রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।

র‍্যাবের একটি সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে রাউতড়া গ্রামের গীরিদারি আশ্রমের সামনে ঝিনাইদহের র‍্যাব-৬, সিপিসি-২ দল আভিযান চালিয়ে নাইমকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট স্থান থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, চারটি ককটেল, দুটি শর্টগানের সীসা কার্তুজ ও চারটি হাসুয়া উদ্ধার করা হয়। সে একজন দাগী এবং সাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে।

র‍্যাবের হাতে আটক নাইমকে মাগুরা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেফতারে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology