আজ, বৃহস্পতিবার | ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ কর্মকর্তারা এটিকে নিয়মিত বদলির অংশ বলে জানিয়েছেন।

ওসি আশরাফুজ্জামানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষকে হয়রানি, মাদক কারবারিদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং অনৈতিক লেনদেনের অভিযোগ উঠছিল।

এলাকাবাসীর দাবি, উপজেলার বিভিন্ন মাদক ও জুয়ার আসর থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নিরীহ ব্যক্তিদের মাদক মামলায় জড়িয়ে হয়রানি করা হতো।

এছাড়া মাদক মামলার আসামিদের নিয়ে অর্থ বাণিজ্য, অবৈধ বালু ও মাটি ব্যবসা থেকে চাঁদা আদায় এবং থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় উভয় পক্ষের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব কর্মকাণ্ডে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তবে, এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা) বলেন, এটি নিয়মিত বদলির অংশ। পরবর্তী পদায়নের জন্য তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology