আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি

মাগুরা প্রতিদিন : ঢাকায় চিকিৎসাধীন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবারও নিজ কর্মস্থলে যোগ দেবেন।

গত ১৪ জুন দিবাগত রাত ১২টার দিকে তীব্র পেটব্যথা নিয়ে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হন। পরদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, সফট টিস্যু বা কোনো পারফোরেশনের কারণে অন্ত্রে অবস্ট্রাকশন তৈরি হয়েছে, ফলে পেট ফুলে শক্ত হয়ে যায়।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সানুগ্রহ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং খুলনা বিভাগীয় কমিশনারের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, তার গলব্লাডার ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। এছাড়া কোনো খাদ্যজনিত কারণে অন্ত্রে অবস্ট্রাকশন তৈরি হয়েছিল। আইসিইউতে চারদিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন এবং জটিলতাগুলো অনেকটাই কমে আসায় তাকে কেবিনে স্থানান্তরের আশা করছেন।

মাগুরা জেলা প্রশাসকের দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, প্রশাসন ক্যাডারের সহকর্মীসহ নানা পর্যায়ের ব্যক্তিরা খোঁজখবর নিয়েছেন এবং সহায়তা প্রদান করেছেন।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ তার চিকিৎসায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology