আজ, বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৮

ব্রেকিং নিউজ :

রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

মাগুরা প্রতিদিন : দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে। ২৮ জুন রোববার থেকে নতুন করে ভিসা আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। একই বছরের ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট জমা ও ফেরত কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

পরবর্তীতে আগস্টের শেষ দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হলেও নতুন ভিসা আবেদন গ্রহণ কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভিসা কার্যক্রম পুনরায় চালু নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনা হয়। অবশেষে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য নতুন আবেদন গ্রহণ শুরু হচ্ছে।

এ সিদ্ধান্তে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology