আজ, শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪২

ব্রেকিং নিউজ :
কানের দুল ছিনতাইয়ের অভিযোগ, হুমকিতে বদলে গেল গৃহবধূর বক্তব্য? বলাকইড় পদ্মবিল: প্রকৃতির আঁকা এক গোলাপি ছবি নোমানী ময়দান রক্ষার দাবিতে মাগুরায় মানববন্ধন মাগুরা পল্লী বিদ্যুৎ জিএম বরখাস্তের পর গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় ২৩৫ ইউনিটে ৫০৬ কোটির বিল: জিএম বরখাস্ত, ৪ কর্মকর্তাকে শোকজ জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন মাগুরায় টাইপিং এর ভুলে এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮০ লাখ হাইড্রোলিক হর্ন ব্যবহারে মাগুরায় ২ যানবাহনকে জরিমানা ক্রেডিট ইউনিয়নের আমানতকারীদের দেড় কোটি টাকা সরালেন শালিখার স্কুল মাস্টার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজির দাম

মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরা প্রতিদিন: ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার একটি স্কুল মাঠে নতুন গোলবার উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোলবার উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ধারাবাহিক সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology