আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ

মাগুরা প্রতিদিন: মাগুরায় নবগঙ্গা নদী থেকে প্রায় ১৮শত মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পর ধ্বংস করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) গোপন সংবাদের প্রেক্ষিতে শহরের পারনান্দুয়ালী ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর আমিনুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু চক্র নদীতে গোপনে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছিল।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার এবং মাগুরা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় নদী থেকে আনুমানিক ১,০০০ মিটার দৈর্ঘ্যের ১৮টি অবৈধ ‘চায়না দোয়ারী’ জাল জব্দ করা হয়।

তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো জেলেকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology