আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

মাগুরা প্রতিদিন: জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সুপারের বাসভবন, পুলিশ লাইনসহ জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে একযোগে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার নিজ হাতে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন।

তিনি বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে জেলা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology