আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরে করোনায় মৃত মজনুর লাশ নিজ এলাকায় দাফন করতে দিলো না এলাকাবাসি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে গ্রামবাসির বাধার কারণে করোনায় মৃত কোরআানে হাফেজ যুবকের লাশ অন্যগ্রামে দাফন করতে বাধ্য হয়েছে পরিবারের সদস্যরা। মৃত মাহামুদ হোসেন মজনু (৩৫) মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আবদুর রউফ মোল্যার ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, মজনু ফরিদপুরের একটি কনফেকশনারীতে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে। ২০ জুলাই তারিখে দেয়া নমুনা পরীক্ষায় পজিটিভ হিসেবে চিহ্নিত হলে সে গ্রামের বাড়িতেই  আইসোলেশনে ছিল। কিন্তু সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত ৮টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। পরে ফরিদপুর স্বাস্থ্যবিভাগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার স্থানীয় কবরস্থানে লাশ দাফন করতে গেলে গ্রামবাসি তাদের বাধা দেয়। পরে পরিবারের সদস্যরা মহম্মদপুরে নারানদিয়া কবরস্থানে লাশ দাফন করেছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। কিন্তু এলাকার থেকে বাধা পাওয়ায় ওই পরিবারের সদস্যরা পরবর্তিতে নিজ থেকেই লাশ নারানদিয়া গোরস্থানে দাফনের সিদ্ধান্ত নিলে প্রশাসনের সহযোগিতায় সেখানেই দাফন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology