আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:২৮

ব্রেকিং নিউজ :
চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত

মাগুরায় মুক্তিযু্দ্ধে শহীদদের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পক্ষ থেকে মাগুরায় বিজয় র্যালি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলমের নেতৃত্বে শহরের কলেজপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি চৌরঙ্গীমোড় হয়ে নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা জাসদের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলীয় কার্যালয়ে জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিজয় দিবসের গুরুত্ব এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের উপর আলোকপাত করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম।

সভায় দিবসটির উপর অন্যান্যের  মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা জাসদ সভাপতি কাজী জিন্নাতুন নূর, জেলা নারীজোট নেত্রি আমেনা খাতুন লাবণিসহ আরও অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology