আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০২

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীপুরে ‘মাগুরা মুক্ত দিবস’ পালিত

মাগুরা প্রতিদিন ডটকম : বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শনিবার যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুরে ‘মাগুরা মুক্ত দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধাগণ শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলনের পর শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনে’র সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুদ্ধকালীন ‘শ্রীপুর বাহিনী’র প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোর্শারফ হোসেন মজা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি দুলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার প্রমুখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক খন্দকার আবু আনছার নাজাত আশা। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে ‘শ্রীপুর বাহিনী’র অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম আকবর হোসেন মিয়ার পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার নাজায়েত আলীকে উপ-অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলীকে সহ-অধিনায়ক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করলে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাগণ করতালির মাধ্যমে সম্মতি জ্ঞাপন করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology