আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরার শালিখায় জাসদ ছাত্রলীগের কর্মীসভা

মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের উদোগে শালিখাতে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার ডাকবাংলা এলাকায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

সভায় মাগুরা জেলা জাসদের সিনিয়র সহ সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃধা খলিলুর রহমান, মহম্মদপুর উপজেলা জাসদ সভাপতি ও মাগুরা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান ফিরোজ, শালিখা উপজেলা ছাত্রলীগের সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক মিঠুন অধিকারী বক্তব্য প্রদান করেন।

সভায় সোহান হোসেনকে সভাপতি ও জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট  বিহারি লাল শিকদার সরকারি মহাবিদ্যালয় কমিটি এবং ইসমাইল হোসেনকে সভাপতি ও মেহেদি হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট সিংড়া কলেজ কমিটি গঠন করা হয়।

মাগুরা জেলা ছাত্রলীগ (জাসদ) এর নেতৃবৃন্দ নতুন এই কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology