আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৫

ব্রেকিং নিউজ :
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা

মাগুরায় ১৭ মার্চ শুক্রবার থেকে ৩দিন ব্যাপী তাবলিগ ইজতেমা শুরু

মাগুরা প্রতিদিন: মাগুরায় ১৭ মার্চ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা। শহরের এজি একাডেমি বিদ্যালয় মাঠে আয়োজিত এবারের ইজতেমায় মাগুরা জেলার অন্তত ১০ হাজার মুসল্লি সমবেত হবেন। থাবেন বিদেশি ৫টি জামাতও।

মাগুরা তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, মাগুরার আঞ্চলিক এই ইজতেমা সফল করতে জেলা তাবলিগ জামাতের ১শত ২০ জন সেচ্ছাসেবি কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জেলার চারটি উপজেলার তাবলিগ জামাতের মুসল্লিরাও ইজতেমা স্থলে সমবেত হতে শুরু করেছেন।

মাগুরার এই আঞ্চলিক ইজতেমায় জেলার তাবলিগ জামাতের মুসল্লিদের পাশাপাশি, থাইল্যাণ্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবের ৫টি জামাত অংশ নেবে।

মাগুরা আঞ্চলিক তাবলিগ জামাতের আমির মো. রুহুল আমিন বলেন, ইজতেমা সফল করতে ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা ও পৌর প্রশাসনের পাশাপাশি বিভিন্ন পক্ষ থেকে সহযোগিতাও পাওয়া গেছে। ব্যবস্থাপনাতে কোনো প্রকার ত্রুটি যাতে না থাকে সেদিকে অধিক নজর দেওয়া হয়েছে।

মাগুরার তিনদিন ব্যাপী এই আঞ্চলিক ইজতেমায় ঢাকা কাকরাইলের প্রধান মুরব্বিগণ বয়ন করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology