আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৪

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় যুবকের ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবির অভিযোগে ২ গৃহবধূসহ ৩ জন গ্রেফতার

মাগুরা প্রতিদিন : প্রেমের সম্পর্ক গড়ে তুলে ঘনিষ্ট মুহূর্তের ভিডিও ধারণের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ চক্রের সদস্য জুলেখা ও নদী নামে দুই গৃহবধূ ও শাহিনুর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ মে তারিখে মাগুরার সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের এক যুবককে ওই চক্রটির সদস্য নদী নামের গৃহবধূটি একটি বাড়িতে ডেকে নিয়ে ব্যাক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে অশ্লিল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একটি বাড়িতে আটকে রাখে। পাশাপাশি যুবকটির বাড়িতে মোবাইল করে ১ লক্ষ টাকা মু্ক্তিপণ চেয়ে দাবি করে। এ ঘটনার প্রেক্ষিতে মাগুরা পুলিশের সাইবার টিম ও ডিবি পুলিশের একটি দল সোমবার মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

মাগুরা শহরের এই চক্রটি একাধিক ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আসছিলো বলে পুলিশ জানিয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, এমন ঘটনা আরো ঘটেছে। অনেকেই অভিযোগ দেয় না। একজনের অভিযোগের প্রেক্ষিতে চক্রের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাবাসাবাদ করা হলে আরো তথ্য পাওয়া যেতে পারে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology