আজ, বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন শালিখার উজগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা মাগুরায় দেড় কোটি টাকার কেলেঙ্কারি কাণ্ডে ৮ মাস অপসারিত অধ্যক্ষ শ্যামল বেতন তুলছেন নিয়মিত সংসদে জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ, ইশতেহার নিয়ে প্রশ্ন মাগুরায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করায় কৃষকদল নেতা গ্রেফতার ঈদের সরকারি বরাদ্দ ঘিরে বিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে হাতুড়িপেটা লোভ সংবরণ করতে পারলেন না কারা তারা? অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরা প্রতিদিন: ক্রীড়াবান্ধব উদ্যোগের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার একটি স্কুল মাঠে নতুন গোলবার উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোলবার উদ্বোধন করেন এমপি মনোয়ার হোসেন খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ধারাবাহিক সহায়তার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology