মাগুরা প্রতিদিন: জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ সুপারের বাসভবন, পুলিশ লাইনসহ জেলা পুলিশের বিভিন্ন জলাশয়ে একযোগে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
এ সময় পুলিশ সুপার নিজ হাতে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন।
তিনি বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে জেলা পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।