আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪৭

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ

মাগুরা প্রতিদিন : রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের ওই ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে ঘটনাটি কীভাবে ঘটেছে, তার পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহত মরিয়ম খাতুনের বাবা-মাও শেরেবাংলা নগর থানায় গেছেন বলে জানা গেছে।
গাজী নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য। মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। তরুণী এই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ন্যাম ভবন এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology