আজ, মঙ্গলবার | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৩৮

ব্রেকিং নিউজ :
শালিখার নতুন ইউএনও তানিয়া আক্তার ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

শ্রীপুরে আ’লীগের বিদ্রোহি চেয়ারম্যান প্রার্থির শোভাযাত্রা পণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম (শ্রীপুর) : আচরণ বিধি অমান্য করে মাগুরার শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল গণি শাহিনের বের করা মোটর সাইকেল ও মটর গাড়ির শোভাযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থি মাহমুদুল গণি শাহিন তার নির্বাচনী প্রতিক আনারসের সমর্থনে একটি শোভাযাত্রা বের করে। শতাধিক মটর সাইকেল, মাইক্রো, জিপ ও প্রাইভেট কার নিয়ে প্রার্থির নেতৃত্বে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে শোভা যাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা অতিক্রম করে।

এদিকে নির্বাচনী আচরণ বিধি অমান্য করে এমন শোভাযাত্রার বিষয়ে দৃষ্টি আকর্ষন করে প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থি পঙ্কজ কুমার সাহা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসার মো: ফয়জুল মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নৌকা মার্কার প্রার্থির দেয়া সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের সহায়তা শোভা যাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology