আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:২৫

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মহম্মদপুরে হাতুড়ি পেটার শিকার অধ্যক্ষ আবদুর রউফের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আহত অধ্যক্ষ আবদুর রউফ (৪০) হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় সোমবার বিকালে মারা গেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে।

আবদুর রউফ মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল এ্যান্ড বি.এম কলেজের পরিচালনা কমিটির সভাপতি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনি ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ। গত ২১ মার্চ বৃহস্পতিবার রাতে তার উপর সন্ত্রাসি হামলা চালানো হয়। এ ঘটনা নিয়ে পরদিন দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

নিহতের পরিবারের দাবি, কলেজের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার কারণে বালিদিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাননু মোল্যার নামে কলেজের পক্ষ থেকে আবদুর রউফ আদালতে মামলা দায়ের করেন। যে মামলার কারণে অন্তত তিনবার তার উপর হামলা করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে বড়রিয়া গ্রামের মধ্যে আবদুর রউফের উপর হামলা চালানো হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকালে চিকিত্সাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই আবদুল ওয়াহাব মিলন বলেন, মামলা করার অপরাধে এইদিন চেয়ারম্যান পাননু মোল্যা ভাইয়ের কাছে ১ লক্ষ টাকা চেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। শেষ পর্যন্ত তার প্রাণ নিয়ে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

মৃত্যুর পর হাসপাতালে উপস্থিত সদর থানার এসআই পারভেজ আহমেদ বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পোস্ট মর্টেমের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান পাননু মোল্যার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। গ্রাম্য দলাদলির জের ধরে তার নাম জড়ানো হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology