আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২২

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরায় কবিরাজ বাড়ি থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কবিরাজ বাড়ি থেকে দাওয়ায় নিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় অঞ্জলি বিশ্বাস নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাগ্নি গ্রামের ফণি ভূষণ বিশ্বাসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শিরা জানান, দুপুরে অঞ্জলি বিশ্বাস (৬০) মাগুরার সদর উপজেলার পানিঘাটা গ্রামের কবিরাজ বাড়ি থেকে অন্যান্য যাত্রিদের সঙ্গে ইজিবাইকে করে ফিরছিলেন। পথে দুপুর ২টার দিকে বালিয়াডাঙ্গা বটতলায় পৌঁছলে সামনে থেকে একটি যাত্রিবাহি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক হৃদয়, যাত্রি অঞ্জলি বিশ্বাস, জাহানারা বেগম, অর্চনা বিশ্বাস, বারেক মোল্যা গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অঞ্জলি বিশ্বাসের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার এসআই মাজেদ জানান, ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology