আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:০৭

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

কুমার নদীর নৌকা ডুবিতে নিখোঁজ স্কুল ছাত্র অঙ্কনের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার রাতে কুমার নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্র অঙ্কন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

মাগুরার মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অঙ্কন (১৩) সদর উপজেলার জার্কারটেক গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।

এলাকাবাসি জানায়, প্রতি বছর শ্রীপুর উপজেলার দেবিনগর বৈঠাখালির তেতুলতলা ঘাটে লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা ও রাতে আলো জ্বালিয়ে প্রিতি ফুটবল খেলার আয়োজন করা হয়। আয়োজিত এই ফুটবল খেলা দেখার জন্যে মাগুরার সদর উপজেলার মৃগিডাঙ্গা ঘাট থেকে অনেকগুলো নৌকা ছেড়ে যায়। এর একটি নৌকা ঘাট থেকে ছাড়ার পর সন্ধ্যা ৭টার দিকে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। এ সময় নৌকার অন্যান্য যাত্রিরা সাঁতরে কুলে উঠলেও স্কুলছাত্র অঙ্কন বিশ্বাস তলিয়ে যায়। পরে মাগুরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তারা শিশুটির সন্ধ্যান করতে না পেরে ফিরে যায়।

এদিকে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে দেবিনগর গ্রামের কয়েকজন মাঝি ডুবিয়ে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় অঙ্কনের লাশ উদ্ধার করে বলে নিকটাত্মীয় সুকুমার বিশ্বাস জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology