আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৪২

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

শালিখায় করোনা আক্রান্ত ইমামের নমুনা সংগ্রহকালে হাসপাতালের রেডিওলোজিস্ট সংক্রমিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শালিখায় মসজিদের ইমামের নমুনা সংগ্রহ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওলজিস্ট। তাকে হাসপাতালের কোয়াটারে নিজ কক্ষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম জানান, গত ২৫ এপ্রিল শনিবার শালিখা উপজেলার আদাডাঙ্গা গ্রামের জামে মসজিদের ইমাম করোনা আক্রান্ত রোগির উপস্বর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্যে পাঠানো হয়। পরদিন রবিবার পরীক্ষার ফলাফলে তিনি কোভিড ১৯ পজিটিভ বলে শনাক্ত হন। তিনি পার্শ্ববর্তি যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের বাসিন্দা।

ওই ঘটনার পর আদাডাঙ্গা গ্রামটিকে লক ডাউন ঘোষণার পাশাপাশি আক্রান্ত ব্যক্তির সংস্পর্ষে যাওয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, রেডিওলোজিস্টসহ ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠানোর পাশাপাশি তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

বৃহস্পতিবার রাতে ওই ১৪ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া যায় যেখানে ১৩ জন নেগেটিভ হলেও স্বাস্থ্য কমপ্লেক্সের রেডিওলোজিস্টের নমুনা পরীক্ষায় কোভিড ১৯ পজিটিভ পাওয়া যায় বলে তিনি জানান।

এ বিষয়ে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, এই নিয়ে মাগুরায় মোট ৫ জন করোনা আক্রান্ত রোগি পাওয়া গেছে। তাদেরকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। প্রত্যেকেই এখন পর্যন্ত সুস্থ্য আছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology