আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মহম্মদপুরের বাশো গ্রামে বিরোধপূর্ন জমি নিয়ে সংঘর্ষে নারী শিশুসহ আহত ৯

মাগুরা প্রতিদিন ডটকম : মহম্মদপুর উপজেলার বাশো গ্রামে শনিবার সকালে বিরোধপূর্ন জমিতে রাস্তা নির্মানে বাঁধা দেওয়ায় সংঘর্ষে শিশুসহ ৭ জন আহত হয়েছে।

আহত জুনো বেগম (৩০), সফরা বেগম (৬৫), মাগুরা সদর হাসপাতাল এবং কুদ্দুস মোল্যা (৬০) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, নাজমুল (২৫), আকুবর (৩০), নবির (২৫), শান্তা (১২), কহিনুর বেগম (২৫), সাজেদা (৩০) এদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাবুখালি ইউনিয়নের বাশো গ্রামের মোতাহের মোল্যার ছেলে লালমিয়ার সাথে প্রতিবেশি উসমান মোল্যার দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বিরোধপূর্ন জমিতে বৃহষ্পতিবার সকালে লালমিয়া রাস্তা নির্মান কাজ শুরু করে। প্রাথমিকভাবে রাস্তা নির্মানে বাঁধা দেয় উসমান ও তার লোকজন। কিন্তু তাতে ও রাস্তা নির্মান বন্ধ না হলে বাধ্য হয়ে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন উসমান ও তার পরিবার। ঘটনাটি মহম্মদপুর থানার ওসি মো: তরীকুল ইসলাম বাবুখালী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে তদন্তের নির্দেশ দেন। পুলিশে নির্দেশ উপেক্ষা করে শনিবার সকালে লালমিয়া ও তার লোকজন পূনরায় রাস্তা নির্মাণকাজ শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের মহিলা ও শিশুসহ ৭ জন আহত হয়। এসময় লুত্ফারের ১টি, উসমানের ১টি ও আকুর ১টি ঘরে ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে বাবুখালী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো: জাহাঙ্গির হোসেন পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বিরোধপূর্ন জমির বিষয়ে লালমিয়া ও উসমানের সাথে কথা বললে উভয়ই পরষ্পরবিরোধী বক্তব্য দেন।

মহম্মদপুর থানার ওসি মো: তারীকুল ইসলাম সংঘর্ষের বিষয়ে বলেন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology