আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:০০

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

উৎপাদিত পণ্যের মান ঠিক রাখতে হবে-আব্দুল মুক্তাদির

নিজস্ব প্রতিবেদক: ‘প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে বাংলাদেশেন অবস্থান আরও সুদৃঢ় করতে হলে অবশ্যই দেশে উৎপাদিত পণ্যের মান ও গুনাগুন ঠিক রাখতে হবে। পণ্যের মান ঠিক থাকলে বিদেশীরা আকৃষ্ট হবে এবং বাংলাদেশী পণ্য আমদানীতে আগ্রহ দেখাবে। এতে করে দেশের রপ্তানি আয় আরো বৃদ্ধি পাবে।’ আজ ৩ সেপ্টেম্বর রাজধানীর হোটেল রেডিসনের ওয়াটার গার্ডেন-এ সিআইপি (রপ্তানি) ও সিআইপি (ট্রেড)-২০১৫ কার্ড প্রদান অনুষ্ঠানে মাগুরার কৃতি সন্তান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। পরে আব্দুল মুক্তাদির বণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপির কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন।
উল্লেখ্য, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির ঔষুধ শিল্পে মান সম্মত উৎপাদন, বিপনন ও গবেষণা বিষয়ে নতুন দিগন্তের সূচনা করেছেন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকলের জন্য সর্বোচ্চ মানসম্মত ওষুধপণ্য উৎপাদন করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি চার শতাধিক ওষুধপণ্য বাজারজাত করছে। এর মধ্যে ৬০টিরও অধিক দেশে ওষুধ রপ্তানি করছে ইনসেপ্টা। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ রপ্তানিতে বিশেষ অবদানের জন্য ২০১৩-২০১৪, ২০১৪-২০১৫ অর্থবছরে ‘জাতীয় রপ্তানি ট্রফি সনদ’ অর্জন করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology