আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১০

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন মাগুরার ধলহরা গ্রামের অশীতিপর জবেদা বেগম

মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে বয়স্ক ভাতার সুযোগ পাচ্ছেন অশীতিপর জবেদা বেগম। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বৃহস্পতিবার দুপুরে তার হাতে বয়স্ক ভাতার বইটি তুলে দিলেন।

মাগুরার সদর উপজেলার ধলহরা গ্রামের মৃত ইয়াকুব বিশ্বাসের স্ত্রী মোছা:জবেদা বেগম। ভোটার আইডি র্কাডে তার জন্ম সন ১৯৪২। সেই অনুযায়ি তার বর্তমান বয়স ৭৬। কিন্তু প্রকৃত বয়স আরো বেশি ১শ বছরের কাছাকাটি বলে জানান তার স্বজনেরা।

কিন্তু সরকারের নিরাপত্তা কর্মসূচির আওতায় তিনি বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্য হলেও স্থানীয় ইউপি মেম্বরের সুদৃষ্টিতে না থাকায় দরিদ্র এই প্রবীণ মানুষটি সরকারি সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিলেন। সম্প্রতি স্থানীয় সাংবাদিকরা মোছাঃ জবেদা বেগমের এই বঞ্চনার বিষয়টি নিয়ে সংবাদ উপস্থাপন করলে প্রশাসনের নজরে আসে।

বৃহস্পতিবার বেলা বারোটায় মাগুরা উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে অশীতিপর এই বৃদ্ধার হাতে বয়স্ক ভাতার বইটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর রায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, জবেদা বেগমের মত বয়স্ক ব্যক্তিরা যেন অবেহেলিত না থাকেন সে জন্যে সরকারের যথাযথ উদ্যোগ রয়েছে। সেটি বাস্তবায়নে আমরাও সর্বদা সোচ্চার রয়েছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology